|
রেললাইনে বালুর ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() রেললাইনে বালুর ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ কুড়িগ্রামের রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়লে। সারাদেশের সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়। আজ ১৮ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা ট্রেনের চলাচল ব্যাহত হয়ে পড়ায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানায়, সকালে বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে ঢাকাগামী যাত্রীদের অনেককে বিকল্প উপায়ে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। কিন্তু রেললাইনে বালুভর্তি ট্রাক সরানোর কাজে ব্যস্ত থাকায় ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। একই কারণে রমনা কমিউটার ট্রেনের চলাচলও ব্যাহত হয়েছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা। রেলওয়ে সূত্র জানায়, ট্রাকটি অপসারণের পর রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনঃরায় ট্রেন চলাচল শুরু হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন
