ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়ায় ৪৭৭ টি পরিবারের নারীরা পেলেন ফ্যামিলি কার্ড
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Thursday, 18 June, 2026, 7:43 PM

তেঁতুলিয়ায় ৪৭৭ টি পরিবারের নারীরা পেলেন ফ্যামিলি কার্ড

তেঁতুলিয়ায় ৪৭৭ টি পরিবারের নারীরা পেলেন ফ্যামিলি কার্ড

সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করা এবং জনসেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ জুন) তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির এমপি বলেন  ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম কেবল সহায়তা প্রদানের একটি মাধ্যম নয়; এটি প্রকৃত সুবিধাভোগীদের তথ্যভিত্তিক সেবার আওতায় এনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান এবং সরকারি ও সামাজিক সেবার কার্যকর সমন্বয় সম্ভব হবে।

তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে সরকারি ও মানবিক সহায়তা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন।  পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু ও উপজেলার সমাজ সেবা কার্যালয়ের  কর্মকর্তাবৃন্দ, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম  কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় জেলা জজ কোর্টের পিপি নাজমুল ইসলাম কাজল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু,, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও উপজেলা  পর্যায়ের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status