ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
টঙ্গীতে পুলিশের বড় অভিযান: ১০ হাজার ৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার, আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 12:36 PM

টঙ্গীতে পুলিশের বড় অভিযান: ১০ হাজার ৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

টঙ্গীতে পুলিশের বড় অভিযান: ১০ হাজার ৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

গাজীপুর মহানগরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং ৫৮ লাখ টাকা জব্দের পাশাপাশি দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া মোক্তার বাড়ি রোড এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ির নিচতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবার বড় চালান ও নগদ অর্থ উদ্ধার করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— মো. আনোয়ার হোসেন (৩৬) ও মো. শাওন (২৬)। আনোয়ার নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে এবং বর্তমানে টঙ্গীর আউচপাড়া আক্কেল আলী সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শাওন নরসিংদী জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

টঙ্গীতে পুলিশের বড় অভিযান: ১০ হাজার ৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

টঙ্গীতে পুলিশের বড় অভিযান: ১০ হাজার ৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য মিলেছে। উদ্ধার হওয়া ইয়াবার চালান দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে ওই বাসায় মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status