ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সমর্থন ও দোয়া প্রত্যাশী ইউপি মেম্বার পদপ্রার্থী মোঃ আবুল হায়াত
জোবায়ের সোহাগ, শেরপুর
প্রকাশ: Monday, 15 June, 2026, 5:09 PM

সমর্থন ও দোয়া প্রত্যাশী ইউপি মেম্বার পদপ্রার্থী মোঃ আবুল হায়াত

সমর্থন ও দোয়া প্রত্যাশী ইউপি মেম্বার পদপ্রার্থী মোঃ আবুল হায়াত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের ৫নং ওয়াড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ আবুল হায়াত। তার জনসেবামূলক নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে। 

এলাকার উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এবছর ইউপি নির্বাচনে ৩নং কাকিলাকুড়া  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ আবুল হায়াত। 


তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন। 


দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করোনার মহামারী  দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন।


 তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিয়েছেন। স্থানীয়রা জানান, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক মোঃ আবুল হায়াত। ইউপি সদস্য পদপ্রার্থী আবুল হায়াত জানান, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৫নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে। 


আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। তিনি আরো জানান, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। 


ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status