ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 15 June, 2026, 5:07 PM

প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের কর্পোরেট অফিসে গ্যালিটোস বাংলাদেশ-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় সুবিধা ও পুরস্কার উপভোগ করার সুযোগ পাবেন।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারীরা গ্যালিটোস বাংলাদেশ-এর সকল আউটলেটে ১২% ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে একটি আইফোন জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন এবং গ্যালিটোস বাংলাদেশ-এর পক্ষে শেখ জাহীন আহমেদ, চেয়ারম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং; নাহরীন কাইয়ুম, এসভিপি ও অ্যাক্টিং হেড অব প্রায়োরিটি ব্যাংকিং এবং  গ্যালিটোস বাংলাদেশ-এর পক্ষে মো. মিরাজুল ইসলাম, বিজনেস হেড এবং মো. আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার–অপারেশনস।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য আরও উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status