ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালেকবাড়ির ম্যাট্রিক্স স্টাইলসে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 June, 2026, 6:40 PM

মালেকবাড়ির ম্যাট্রিক্স স্টাইলসে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

মালেকবাড়ির ম্যাট্রিক্স স্টাইলসে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরের মালেকবাড়ি ডেগেরচালা এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকালে আগুন লাগার পর মুহূর্তেই কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, শনিবার (১৩জুন) সকাল ১০টার ৫মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো সকালেও কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। হঠাৎ ভবনের একটি অংশ থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ধোঁয়া বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন যাতে ভবনের ওপরের অংশ ও আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মামুন জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুপুর পৌনে ১২টা পর্যন্ত আগুনের অবশিষ্ট অংশ সম্পূর্ণ নির্বাপণের কাজ চলমান ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status