|
অবৈধভাবে সুন্দরবনে ঢুকে মধু সংগ্রহের সময় ১১ মৌয়ালকে আটক, ২টি নৌকাসহ এক হাজার কেজি মধু জব্দ
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() অবৈধভাবে সুন্দরবনে ঢুকে মধু সংগ্রহের সময় ১১ মৌয়ালকে আটক, ২টি নৌকাসহ এক হাজার কেজি মধু জব্দ শুক্রবার সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবন থেকে তাদের আটক করা হয়। বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলো , সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং সোরা গ্রামের মো. আমজাত হোসেন (৬৪), একই গ্রামের হ মো. কামরুল শেখ (৪৫), আল-আমিন (৪০), আছান হাবিব (৩৫), মো. রাব্বানী (৩৫), মো. হায়াত আলী গাজী (৫৫), মো. মোবারক শেখ (৩২), মো. বাবলু রহমান (৩০), মো. মনিরুল খাঁ (৩৮), মো. আবিয়ার মালী (৪৫) ও মো. কবিরুল ইসলাম (৪৫)। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মধু আহরণ শেষে ফেরার পথে টেংরাখালী টহল ফাঁড়ির পিনমারি খাল এলাকা থেকে ১ হাজার কেজি মধু ও দুটি নৌকাসহ ১১ মৌয়ালকে আটক করা হয়েছে। মৌয়ালদের অভিযোগ, বনবিভাগের দালাল জালাল মোল্লার মাধ্যমে অর্থের বিনিময়ে চুক্তি করে তারা সুন্দরবনে প্রবেশ করেছিলেন। গত ১ জুন থেকে সুন্দরবনে সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকলেও ওই চুক্তির ভিত্তিতেই তারা মধু সংগ্রহের জন্য বনে যান। শুক্রবার (১২ জুন) ফেরার পথে বনবিভাগের সদস্যরা তাদের আটক করে। উল্ল্যেখ্য, প্রাণ প্রকৃতি সুরক্ষায় সুন্দরবনে প্রবেশে টানা তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। গত ১ জুন থেকে সুন্দরবনের জীব বৈচিত্র্য সুরক্ষায় ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। এই নিষেধাজ্ঞা চলাকালীন সুন্দরবনে প্রবেশ করতে পারবে না পর্যটক থেকে সাধারণ মানুষ কেউই। পুরোপুরি বন্ধ থাকবে বন থেকে মাছ, কাঁকড়া, মধু ও অন্যান্য সম্পদ আহরণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
