ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাজেকে তিনটি হলুদের গুদামে দুর্বৃত্তদের আগুন, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 9:47 PM

সাজেকে তিনটি হলুদের গুদামে দুর্বৃত্তদের  আগুন, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

সাজেকে তিনটি হলুদের গুদামে দুর্বৃত্তদের আগুন, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কালুছড়া নামক স্হানে  দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি হলুদের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার হলুদ ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও চাষিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৯ জুন সকালে সাজেকের কালুছড়া একটি কৃষিপণ্য সংরক্ষণ এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনটি গুদাম সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গুদামগুলোতে আগুন দিয়েছে।

 গুদামগুলোতে সংরক্ষিত ছিল বিপুল পরিমাণ শুকনা হলুদ, যা বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। আগুনে প্রায় ৮ লাখ টাকার হলুদ ও গুদামের বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, “সারা বছরের কষ্টে উৎপাদিত হলুদ গুদামে রাখা ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে। আমরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছি।

ঘটনার পর স্থানীয় সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার সাথে মোবাইল ফোনে যোগায়োগ করা হলে তিনি বলেন ইন্টার নেটে দেখেছি হলুদের গোডাউন পুরে গেছে তবে এই বিষয়ে এখনো কেউ করেনি।

এই বিষয়ে সাজেক থানার ওসি মো তফাজ্জলের সাথে একাধিক বার যোগায়োগ করা হলে নেট সমস্যার কারনে যোগায়োগ করা সম্ভব হয়নি।

যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হলেন ১ মিঠুন জয় ত্রিপুরা পিতা রতন জয় ত্রিপুরা,  (২) কাটি কুমার ত্রিপুরা (৩) লোবিন ত্রিপুরা পিতা বিতু কুমার ত্রিপুরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status