ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৈরাণে তরুণদের নতুন ঠিকানা মুসাফা ইয়থ ক্লাব উদ্বোধন, ফুটবল উৎসবে মুখর এলাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 9:45 PM

মৈরাণে তরুণদের নতুন ঠিকানা মুসাফা ইয়থ ক্লাব উদ্বোধন, ফুটবল উৎসবে মুখর এলাকা

মৈরাণে তরুণদের নতুন ঠিকানা মুসাফা ইয়থ ক্লাব উদ্বোধন, ফুটবল উৎসবে মুখর এলাকা

গাজীপুর মহানগরীর গাছা থানার মৈরাণ এলাকায় তরুণদের জন্য নতুন এক সামাজিক ও ক্রীড়া প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে "মুসাফা ইয়থ ক্লাব"। জমকালো আয়োজন, ব্যাপক জনসমাগম ও ফুটবল উৎসবের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ক্লাবটি।

প্রতিষ্ঠাতা ইসরাফিল আহম্মেদ অর্ণবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির শুভ উদ্বোধন করেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান। উদ্বোধনের পর তিনি ফুটবল প্রতিযোগিতারও উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সানি আলম, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সামিউল ইসলাম রাহাত এবং তাঁতী দলের সাধারণ সম্পাদক ইসমত আলী।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী তরুণ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, "মাদক, কিশোর গ্যাং ও নানা অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক সংগঠনের বিকল্প নেই। এমন উদ্যোগ তরুণদের সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ফুটবল প্রতিযোগিতা। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

স্থানীয়দের প্রত্যাশা, "মুসাফা ইয়থ ক্লাব" শুধু খেলাধুলাই নয়, সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও যুব নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে মৈরাণ অঞ্চলের তরুণদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status