ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তানজিদ তামিমের পর শান্তর ফিফটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2026, 1:29 PM

তানজিদ তামিমের পর শান্তর ফিফটি

তানজিদ তামিমের পর শান্তর ফিফটি

রানের ফোয়ারা ছুটছেই নাজমুল হোসেন শান্তর ব্যাটে। কতটা? সেটা তার সর্বশেষ তিন ওয়ানডে ইনিংসে চোখ বুলালেই বোঝা যাবে।ইনিংসগুলো হচ্ছে-৫০*, ১০৫ ও ৫৯*। 

মিরপুরে আজ হ্যাটট্রিক ফিফটি পেয়েছেন শান্ত। ক্যারিয়ারের ১২তম ফিফটি পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে অভিষেক ফিফটি।

বর্তমানে ৫৯ রানে অপরাজিত আছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ১ ছক্কা ও ৯ চারে। এর আগে ফিফটি করেছেন তানজিদ হাসান তামিমও। ৭তম ফিফটি পাওয়ার পরেই অবশ্য মাঠ ছাড়তে হয়েছে বাঁহাতি ওপেনারকে।

১২২.৭২ স্ট্রাইকরেটে ৫৪ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। তানজিদ তামিম-শান্তর জুটিতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। প্রথম ওয়ানডে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দলীয় ১০ রানের সময় সাজঘরে ফেরেন সাইফ হাসান (৫)। এরপরে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত-তানজিদ তামিম।
 
তানজিদের পর দ্রুত ফিরে গেছেন লিটন দাস। ৭ রানে আউট হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২২ ওভারে ৩ উইকেটে শেষে ১২৭ রান। শান্তর সঙ্গে ১ রানে অপরাজিত আছেন তাওহিদ হৃদয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status