|
ফিফা বিশ্বকাপ
সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল, ধারে কাছে নেই আর্জেন্টিনা
নতুন সময় ডেস্ক
|
![]() সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল, ধারে কাছে নেই আর্জেন্টিনা তবে শুধু শিরোপার সংখ্যায় নয়, প্রতিপক্ষের জালে বল জড়ানোর দিক থেকেও ফুটবল বিশ্বে সবার ওপরে অবস্থান করছে সেলেসাওরা। পাঁচবার বিশ্বজয়ের কীর্তির মতোই বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩৭ গোল করে রেকর্ড দখলে রেখেছে ব্রাজিলের। বিশ্বকাপের ইতিহাসে গোল করার এই মহাকাব্যে ব্রাজিল ছাড়িয়ে গেছে বাকি সব পরাশক্তিকে। পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। আর এই দীর্ঘ পথচলায় প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছে তারা। রানার্স-আপ হিসেবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ২৩২ গোল করে ব্রাজিলের পেছনেই আছে জার্মানি। ১৫২ গোল করে তিন নম্বরে আছে আর্জেন্টিনা।একশর বেশি গোল করেছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল্যান্ড (১০৪)। জোগো বনিতো বা নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিলের এই গোলবন্যার পেছনে জড়িয়ে আছে যুগে যুগে জন্ম নেওয়া একঝাঁক ফুটবল জাদুকরের নাম। ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং আধুনিক যুগের নেইমার জুনিয়র—সবার অবদানই ব্রাজিলকে এনে দিয়েছে এই অনন্য উচ্চতা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
