ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চকরিয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 6:41 PM

চকরিয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

চকরিয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

এবার পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটলো চার বছর বয়সি মো.সাদিকের। ছোট্ট শিশু সাদিককে হারিয়ে বাবা-মা ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে। 
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মো.সাদিক ওই এলাকার মো.পারভেজের ছেলে। 
নিহতের আত্মীয় মো.হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের্^ পুকুরে খেলা করছিলো শিশু মো.সাদিক। খেলতে গিয়ে অসাবধনতায় পুকুরে পড়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন পুকুরের পানিতে ভাসতে দেখে সাদিককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষনা করেন। 
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.হারুনুর রশিদ জানান,  পুকুরের পানিতে ডুবে সাদিক নামের চার বছর বয়সি এক শিশুর মৃত্যুও খবর পেয়েছি। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। 
তিনি আরও বলেন, লাশ দাফনের প্রক্রিয়া চলছে। ছোট্ট শিশু সাদিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ধরনের মৃত্যু বেদনাদায়ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status