ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেছারাবাদে নিখোঁজের ১৪ ঘন্টার পর বৃদ্ধের লাশ উদ্ধার
ওমর ফারুক
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 6:37 PM

নেছারাবাদে নিখোঁজের ১৪ ঘন্টার পর বৃদ্ধের লাশ উদ্ধার

নেছারাবাদে নিখোঁজের ১৪ ঘন্টার পর বৃদ্ধের লাশ উদ্ধার

নেছারাবাদে নিখোঁজের ১৪ ঘন্টাপর নির্মল চন্দ্র হালদার ওরফে নির্মল ওঝাা (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লহপুর গ্রামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নিহত নির্মল উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে। লাশের ঘাড়ে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। 


পারিবারিক ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, প্রতিদিনের মত নির্মল গত সোমবার বিকেলে কুড়িয়ানা বাজারে যান। রাতে বাড়িতে ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় স্বজনরা খোঁজাখুজি
করে তার সন্ধান পায়নি।। পরদিন মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী স্বরূপকাঠি ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামে তার মরদেহ পাওয়া যায়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন লাশের ঘাড়ে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা
প্রক্রিয়াধীন রয়েছে। 




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status