ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
চিলমারীতে ৫৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Saturday, 9 May, 2026, 9:42 PM

চিলমারীতে ৫৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চিলমারীতে ৫৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের  উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের তেলিপাড়া চৌরাস্তা মোড় এলাকার একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি রুবেল মিয়া (৩০)। তিনি একই ইউনিয়নের তেলিপাড়া খড়খড়িয়া এলাকার নুর জামালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রুবেল মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ হাজার ৮৮০ টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

-এর উপ-পরিদর্শক (এসআই)  জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status