|
শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লরি চালকের মৃত্যু, আহত১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লরি চালকের মৃত্যু, আহত১ ৯ মে শনিবার সকাল ৯টার দিকে নকলা পৌরশহরের জালালপুর ম্যানেজার মার্কেটের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওই ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া হাসিমের বাড়ি উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘরি গ্রামে। তার পিতার নাম সামছুল হক। হাসিম বিবাহিত এবং পেশায় লরি চালক ছিল। আহত হামিদুরের বাড়ি পঞ্চগরের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দর দঘি এলকায় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সকাল ৯টার দিকে হাসিম লরিতে কিছু বৈদ্যুতিক সামগ্রি নিয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে শেরপুর জেলা সদরের দিকে যাচ্ছিল। লরিটি জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় পৌঁছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস লরিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লরির চালক হাসিমের মৃত্যু হয় এবং লরির হেলপার হামিদুর গুরুতর আহত হয়। পরে হাসিম ও হামিদুরকে পুলিশ ও এলকাবাসি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিমকে মৃত ঘোষণা করে এবং হামিদুরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তার (হামিদুর) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান দুর্ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
