|
সাতক্ষীরায় দুর্বৃত্তরা এক ব্যক্তিকে কুপিয়ে লাশ পুকুরে ফেলে রেখে গেছে
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় দুর্বৃত্তরা এক ব্যক্তিকে কুপিয়ে লাশ পুকুরে ফেলে রেখে গেছে নিহতের নাম জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২)। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদার এর ছেলে। পুলিশ জানায়, শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের দাউদ মাস্টারের পুকুরের এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এস আই মোঃ হাবিবুর রহমান লোকজনদের মাধ্যমে পুকুর থেকে জিন্নাত আলী ওরফে জিন্নাহ এর মরদেহ উদ্ধার করে। মৃতের ডান চোখের উপর বরাবর কপালে, ডান কানের পিছনে ও মাথার পিছনে ডান পাশের উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘেরের মধ্যে পুকুরের পানিতে ফেলে দেয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
