|
ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৪
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৪ পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ইসলামপুর উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় অটোরিকশা চালক জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে জামালপুর জেলা পুলিশ। তদন্তের একপর্যায়ে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে জুয়েলকে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে ইসলামপুরের একটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায় ঘাতকরা। জামালপুর জেলা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত জুয়েলের পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করায় জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
