|
মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি লাল-নীল রঙের ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকে তল্লাশি চালিয়ে একটি সিমেন্টের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— করিম (৪০), পিতা মৃত শুক্ররা মোল্লা, গ্রাম: নুরুল্যাগঞ্জ এবং মো. মেহেদী হাসান (৩২), পিতা মৃত জহুরুল হক, গ্রাম: বাকভান্ডার, উভয়ই ভুরুঙ্গামারী উপজেলা, কুড়িগ্রাম জেলার বাসিন্দা। র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদেরকে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
