ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
পত্নীতলায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Wednesday, 6 May, 2026, 12:20 PM

পত্নীতলায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে  প্রতিবন্ধী বিদ্যালয়

পত্নীতলায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়

নওগাঁর পত্নীতলা উপজেলায় সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন রিজওয়ানুর রহমান রেজা।মহৎ এই ব্যক্তি ২০১৫ সালে নিজ উদ্যোগে ২০ শতক জমিতে প্রতিষ্ঠা করেন আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। পরবর্তীতে নিজ টাকায় ৩ শতক জমি ক্রয় করে এ বিদ্যালয় দেন। তিনি এ উপজেলায়  সর্বপ্রথম প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করেন।তখন ৫০ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়,বর্তমানে ১৭১ জন শিক্ষার্থী, ৮ জন শিক্ষিকা,১৩ জন শিক্ষিক সহায়ক,২ জন গাড়ী চালক,ও ১ জন নিশ্যপ্রহরী রয়েছে।শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।পাঠদান করার পাশাপাশি শিক্ষার্থীদের টিফিন ও  শিক্ষা উপকরণ দেওয়া হয় ।এসব কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে সমগ্র  দেশের মধ্যে ১ম স্থান অর্জন করেন।

বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর ফারহান এর মা ইয়াসমিন বলেন, এই বিদ্যালয়টি হওয়ার কারণে আমার সন্তান লেখা পড়ার সুযোগ পাচ্ছে।শিক্ষিকাগণ মাতৃস্নেহের পাঠদান করান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রকিবা মোস্তারী বলেন,বিনাবেতনে ১০ বছর যাবৎ শিক্ষকতা করছি।আমার প্রতিদিন বিদ্যালয়ে আসার জন্য ৪০ টাকা ভাড়া লাগে।

প্রধান শিক্ষক  আখিঁ আকতার বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ হতে পারে। এমন চিন্তা থেকে বিনা বেতনে পাঠদান করছি।উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা গত রোববার বিদ্যালয়টি  পরিদর্শন করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status