|
ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমান উল্লাহ সাগর নেত্রকোনার মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক। তিনি কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে মাদ্রাসার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতার আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
