|
সংরক্ষিত নারী আসনে নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করল ইসি
নতুন সময় প্রতিবেদক
|
![]() সংরক্ষিত নারী আসনে নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করল ইসি গতকাল সোমবার নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এ–সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন করে ইসি। আজ এই গেজেট (৪ মে সই করা) প্রকাশ করা হলো। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন গত রোববার শপথ নেন। জামায়াত জোট ১৩টি নারী আসন পায়। এর মধ্যে জোটের ১২ জন প্রার্থী শপথ নেন। তবে এই জোট থেকে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পরে যাওয়ায় জোটের আরেক প্রার্থী নুসরাতের মনোনয়ন প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়, বাছাইয়ে তা বৈধ হয়। এখন নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করল ইসি। নিয়ম অনুযায়ী এখন নুসরাতের শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
