ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে আরিফ খুনের ঘটনায় প্রধান আসামী সাগর গ্রেফতার, দুইদিনের রিমান্ড মঞ্জুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 May, 2026, 5:34 PM

ময়মনসিংহে আরিফ খুনের ঘটনায় প্রধান আসামী সাগর গ্রেফতার, দুইদিনের রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহে আরিফ খুনের ঘটনায় প্রধান আসামী সাগর গ্রেফতার, দুইদিনের রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহ নগরীর হাক্কানী মোড়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডে আরিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামী সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় হাক্কানী মোড়ে আরিফ ও সাগরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় সাগর ধারালো অস্ত্র দিয়ে আরিফের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী—সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

এলাকাবাসীর জানান, অভিযুক্ত সাগরের সঙ্গে আরিফের আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে তারা ধারণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিনই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করলে বিচারক তার বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন, যাতে ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটন করা যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্ত জামিনে মুক্তি পেলে তাদের ওপর বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আসামির জামিন না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। এই নৃশংস হত্যাকান্ড এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status