ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
প্রাইম ব্যাংক ও পে’স্টেশনের চুক্তি, সহজ হচ্ছে লেনদেন সেবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 May, 2026, 4:00 PM
সর্বশেষ আপডেট: Monday, 4 May, 2026, 4:04 PM

প্রাইম ব্যাংক ও পে’স্টেশনের চুক্তি, সহজ হচ্ছে লেনদেন সেবা

প্রাইম ব্যাংক ও পে’স্টেশনের চুক্তি, সহজ হচ্ছে লেনদেন সেবা

গ্রাহকদের সুবিধামতো পেমেন্ট সুবিধা সরবরাহ করতে সার্ভিস হাব লিমিটেড-এর সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।

এই চুক্তির আওতায় আরও সুবিধাজনক ও সহজ পেমেন্ট সল্যুশন পেতে প্রাইম ব্যাংকের গ্রাহকরা সার্ভিস হাব লিমিটেড (পেস্টেশন) থেকে ইএমআই সুবিধা  উপভোগ করতে পারবেন। এছাড়া প্রাইম ব্যাংকের কাস্টমাররা  ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দেশ জুড়ে প্রায় ১ হাজারেরও বেশি পেস্টেশন মার্চেন্ট এ সহজেই পেমেন্ট করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ইভিপি ও হেড অব কনজ্যুমারস অ্যাসেটস এবং কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সার্ভিস হাব লিমিটেড (পেস্টেশন)-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফারুক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status