ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 May, 2026, 4:58 PM

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কেন্দ্র ঘোষিত রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের একাংশ।

রবিবার (৩ মে) সকাল ১১টায় নতুন কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে পদবঞ্চিতরা। শহরের পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরূপা বাজার ঘুরে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে স্লোগান দেয় নেতা-কর্মীরা। অবরোধে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে শহরের প্রাণকেন্দ্র বসরূপায় যানজট দেখা দেয়। এসএসসি পরীক্ষার্থীসহ জনসাধারণ দুর্ভোগ পোহায়।

এদিকে, বিক্ষুদ্ধ ছাত্রদলের নেতাকর্মীদের নিবৃত করতে অবরোধস্থলে ছুটে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। তারা ঘোষিত কমিটি পরিবর্তনের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।

ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব হাসানের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কমিটির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আমলে নিয়ে কমিটি রিভিউ করা যেতে পারে বলে বলে জানান।

পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটির বিষয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আনার আশ্বাস দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়।

এর আগে, দীর্ঘ আট বছর পর কেন্দ্র থেকে শনিবার (২ মে) ঘোষণা করা হয়েছে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি।

২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে অলি আহাদকে সভাপতি, খাইরুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মো. গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এদিকে, জেলা ছাত্রদলের একাংশ কমিটি ঘোষণা হওয়ার পর উচ্ছাস প্রকাশ করলেও পদবঞ্চিতরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের ভাষ্য এই কমিটি অছাত্র, বিবাহিত । কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে বলে অনেকের অভিযোগ।

ঘোষিত নতুন কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পাওয়া আব্দুল আহাদ তার ফেসবুকে নিজের পদ ফিরিয়ে দিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তার অভিযোগ প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করা হয়নি এ কমিটিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status