ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম ছাত্রদলে বিপুলকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা
আহম্মেদুল কবির
প্রকাশ: Sunday, 3 May, 2026, 5:00 PM

কুড়িগ্রাম ছাত্রদলে বিপুলকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা

কুড়িগ্রাম ছাত্রদলে বিপুলকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলে আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে। 

‎গতকাল ‎শনিবার ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমরান হাসনাত হিরক।
‎সহ-সভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে।
‎যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মোঃ হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসিবুল রহমান রাকিব। ‎দপ্তর সম্পাদক পদে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতে খারুল ইসলাম। ‎বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status