|
নাঙ্গলকোটে বদরপুর তেলপাই সড়কের উদ্বোধন করেন সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাঙ্গলকোটে বদরপুর তেলপাই সড়কের উদ্বোধন করেন সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন সরকারের টেকসই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। নতুন এ সড়ক চালু হওয়ায় বদরপুর ও তেলপাই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং কৃষি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক চালু হওয়ায় শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যোগাযোগে ভোগান্তি কমবে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সড়কের সার্বিক উন্নয়ন ও এলাকার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
