|
কবি সুকান্তের আদর্শকে ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে : এস এম জিলানী
নতুন সময় প্রতিনিধি
|
![]() কবি সুকান্তের আদর্শকে ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে : এস এম জিলানী বরিবার (৩ মে) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম জিলানী বলেন, ‘কবি সুকান্ত ভট্রাচার্য তার কবিতায় গরিব-ধনীর ব্যবধান, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য নিরাপদ বাসস্থান গড়ে তোলাসহ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।’ তিনি আরো বলেন, ‘তার প্রতিটি কবিতায় প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে। এই প্রতিবাদী কবির আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা তিন দিনব্যাপী আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলার আয়োজন করেছি। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, স্থানীয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভাবুক, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য দেন। কবি সুকান্ত ভট্রাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পৈত্রিক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। ১৯৪৭ সালের ১৩ মে কবি সুকান্ত যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতার যাদবপুরের রেড অ্যান্ড কিওর হোমে মারা যান।প্রতি বছর কবি সুকান্তের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের আয়োজনে তার পৈত্রিক ভিটায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
