|
শ্রীপুরে (সওজ) বিভাগের জমিতে নির্মিত বিএনপির সব অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ সংসদ সদস্যের
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে (সওজ) বিভাগের জমিতে নির্মিত বিএনপির সব অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ সংসদ সদস্যের পরিদর্শনের সময় সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ করে সংসদ সদস্য বলেন, গাজীপুর-৩ আসনের মহাসড়কের পাশে সওজের জায়গা জবরদখল করে গড়ে ওঠা বিএনপির সব কার্যালয়সহ অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে সড়কের শৃঙ্খলা ফিরবে বলে তিনি উল্লেখ করেন। রফিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে মহাসড়কের পাশ দিয়ে দ্রুত একটি ড্রেন নির্মাণ করা হবে, যা তেলিহাটি ও আশপাশের এলাকার পানি নিষ্কাশনে সহায়ক হবে। সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যার সমাধানে স্থানীয় সাংসদের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা সহজ হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
