ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 3 May, 2026, 12:25 PM

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব তীক্ষ্ণ স্লোগান ও প্রতিবাদী আবহে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। 

এ উপলক্ষে রোববার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা মুখে এবং চোখে কালো কাপড় বেঁধে এসব দাবি জানান। 

এতে অংশ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্লোগান দেওয়া হয়। 

সাংবাদিকরা বলেন, কলম যোদ্ধাদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক তকমা দিয়ে মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন, যখনই কোনো সংবাদকর্মী সত্য প্রকাশ করেন, তখনই তাঁর বিরুদ্ধে মামলা-হামলার খড়্গ নেমে আসে। সাংবাদিকরা আজ কোথাও নিরাপদ নন। গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাস চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
 
অবস্থান কর্মসূচিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান, লেখক মনিরুজ্জামান মুন্না, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হক, নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জী, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্টার নিউজের গাজী ফরহাদ, এনটিভির এসএম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজা, গ্রীন টিভির মীর খায়রুল আলম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status