ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
শ্রীবরদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Saturday, 2 May, 2026, 2:30 PM

শ্রীবরদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

শ্রীবরদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ মোস্তফা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। সে শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী গ্রামের মো: মোতালেব হোসেনের ছেলে। শুক্রবার (১লা মে) দুপুরে তার নামে মাদক মামলা দিয়ে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী গ্রামের মো: মোতালেব হোসেনের ছেলে মোস্তফা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০ ঘটিকায় (১লা মে শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুল্লাহ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্রীবরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো: হাবিবুর রহমানের দক্ষিণমুখী চৌচালা টিনের বসত ঘরের সামনে হতে ১৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোস্তফাকে ১৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে মাদক মামলায় তাকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status