|
মহেশখালী থানার বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার
সিআর পরোয়ানাভুক্ত ৯ জনসহ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ১ জন আটক
শহিদুল ইসলাম, মহেশখালী
|
![]() মহেশখালী থানার বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার পুলিশ সূত্রে জানা যায়, এ এন এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার-এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ১ মে ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মোঃ আব্দুস সুলতান, অফিসার ইনচার্জ, মহেশখালী থানা। অভিযানে অংশগ্রহণ করেন এসআই সাইফুর রহমান, এসআই (নিঃ) উত্তম কুমার বড়ুয়া, এএসআই হানিফ মিয়া, এএসআই (নিঃ) আব্দুর রহিম ভূইয়া এবং এএসআই (নিঃ) অমিত ভট্টাচার্য্যসহ পুলিশের একটি দল। গ্রেফতারকৃত আসামীরা গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: আরিফুল ইসলাম রশিদ উল্লাহ হেলাল উদ্দিন (৩০) মোক্তার আহমদ (৪৮) গিয়াস উদ্দিন (৪০) গিয়াস উদ্দিন (অন্য মামলায়) নুরুল কবির নাজিম উদ্দিন (৪০) মোঃ আজিজুল হক নুরুল কবির, ১৫১ ধারায় আটক তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩, পেনাল কোড, বৈদেশিক কর্মসংস্থান আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আদালতে সোপর্দ গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সচেতন মহলের প্রতিক্রিয়া মহেশখালীর সচেতন নাগরিকরা পুলিশের এই ধারাবাহিক অভিযানের প্রশংসা করেছেন। তারা মনে করেন, নিয়মিতভাবে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। স্থানীয়দের প্রত্যাশা, মহেশখালী থানা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং দ্বীপাঞ্চলটিকে অপরাধমুক্ত রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
