|
ভয়াবহ ভাঙন দ্রুত বিকল্প সড়ক নির্মাণের আশ্বাস চেয়ারম্যান: মাসুক মিয়ার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভয়াবহ ভাঙন দ্রুত বিকল্প সড়ক নির্মাণের আশ্বাস চেয়ারম্যান: মাসুক মিয়ার এ পরিস্থিতিতে ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া। তিনি ক্ষতিগ্রস্ত সড়ক এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেন। পরিদর্শনকালে চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, নূরপুর সড়কটি শুধু একটি গ্রামের নয়, এটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ পথ। সুরমা নদীর ভয়াবহ ভাঙনে সড়কটির বড় অংশ বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরও জানান, মূল সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা যায় এবং দুর্ভোগ কমানো সম্ভব হয়। ইউনিয়নবাসীর কষ্ট লাঘবে খুব দ্রুত এই কাজ শুরু হবে বলেও তিনি আশ্বস্ত করেন। ![]() ভয়াবহ ভাঙন দ্রুত বিকল্প সড়ক নির্মাণের আশ্বাস চেয়ারম্যান: মাসুক মিয়ার স্থানীয়রা জানান, বহুদিন ধরে তারা একটি স্থায়ী সমাধানের অপেক্ষায় ছিলেন। চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন এবং দ্রুত বিকল্প রাস্তা নির্মাণের আশ্বাসে তারা আশাবাদী হয়ে উঠেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, ঘোষিত উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব অজিত রায়, স্থানীয় ইউপি সদস্য ইসলাম নুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা। এলাকাবাসীর দাবি, শুধু অস্থায়ী বিকল্প সড়ক নয়, ভবিষ্যতে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা জরুরি। তাহলেই নূরপুরসহ আশপাশের গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান সম্ভব হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
