|
যমুনা ব্যাংক, বিআরএইচসি ও চীনা হাসপাতালের ত্রিপক্ষীয় চুক্তি
নতুন সময় ডেস্ক
|
![]() যমুনা ব্যাংক, বিআরএইচসি ও চীনা হাসপাতালের ত্রিপক্ষীয় চুক্তি চুক্তির আওতায় বাংলাদেশি রোগীদের চীনে উন্নত চিকিৎসা গ্রহণ সহজ করতে রোগী রেফারেল, চিকিৎসা সমন্বয় ও সেবা ব্যবস্থাপনায় সমন্বিত কাঠামো গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে বিআরএইচসি প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবে। চুক্তিতে স্বাক্ষর করেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, বিআরএইচসি’র প্রতিনিধি আবিদুর রহমান, গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতাল-এর কর্মকর্তা লিউ ওয়েনজুয়ান এবং শেনজেন হেংশেং হাসপাতাল-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঝাং ফান। চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যমুনা ব্যাংকের কার্ডধারীরা চীনে চিকিৎসার মোট ব্যয় ২০ হাজার আরএমবি অতিক্রম করলে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। অনুষ্ঠানে বক্তারা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসা সহজে গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি মেডিকেল ট্যুরিজম খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। চুক্তির আওতায় অনকোলজি, চক্ষু, অস্থি ও শিশুরোগসহ বিভিন্ন বিশেষায়িত সেবাদানকারী ১২টি আন্তর্জাতিকমানের চীনা হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগে বিদেশে চিকিৎসা গ্রহণ আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
