|
শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প তিনি, ইরান যদি আলোচনায় বসতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। তিনি আরও বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে। ট্রাম্প বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে। তিনি উল্লেখ করেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে ‘চমৎকার’ এবং ‘সম্মানযোগ্য’ বলে অভিহিত করেন। পাকিস্তান-ভারত সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে ১১টি বিমান ভূপাতিত করা হয়েছে। ওয়াশিংটনে সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে, সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
