|
মিমোর চিরকুটে নাম, ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিমোর চিরকুটে নাম, ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার সকাল ৮টার দিনে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড্ডা থানার পুলিশ। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীর নাম ছিল। পরে সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেয় পুলিশ। ওসি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।চিরকুটে আরো এক শিক্ষার্থীর নাম ছিল। তাকেও হেফাজতে নেয় পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উম্মে হানি নামের ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান ওসি। মুনিরা মাহজাবিন মিমোর চিরকুটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
