|
নাঙ্গলকোটে চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাঙ্গলকোটে চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চিকিৎসক মনির হোসেন বলেন, আমি হোমিওপ্যাথিক ও এলোপ্যাাথিক চিকিৎসার উপর সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেছি। দির্ঘদিন থেকে নাঙ্গলকোট সদরে অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছি। ডাক্তার লিখার বৈধতা থাকার পরও আমি আমার নামের আগে ডাক্তার ব্যাবহার করিনা। অপরদিকে ডাক্তার হাফিজুর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি মাঝে মধ্যে আমার প্রতিষ্ঠানে রোগী দেখেন। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে ব্যার্থ হয়ে আমার ও ডাক্তার হাফিজুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। তারা মূলত আমাদের সামাজিক ও ব্যাবসায়িক ভাবে হেয়প্রতিপন্ন করতে এমন নেক্কারজনক কাজ করেছে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
