ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 5:40 PM

বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার

বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান মো.দেলোয়ার হোসেনকে (৩৫) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন।  এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলাদীনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের কামাল উদ্দিন বেপারী বাড়ির মৃত ছায়দল হকের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলার ‘দেলোয়ার বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status