ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 5:06 PM
সর্বশেষ আপডেট: Sunday, 26 April, 2026, 5:38 PM

অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন

অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে অনলাইন জুয়ার টাকা জোগাতে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবার।

রবিবার (২৬ এপ্রিল) সেন্ট্রাল স্কুলের সামনে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্ত শামিম ওরফে স্বপনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

সহপাঠীরা এটার সুষ্ঠু বিচার দাবি করে।এই বিচার দেখে অন্য কেউ যানি কাউকে হত্যা করার সাহস না করে।

অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন

অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন

এর আগে পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযুক্ত স্বপন অনলাইন জুয়ার আসক্ত ছিল এবং টাকা না পেয়ে নাহিদাকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। পরে তার স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ইতোমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status