|
রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ : মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ : মন্ত্রী রবিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের করা লিখিত প্রশ্নে তিনি এ তথ্য জানান। রেলমন্ত্রী জানান, প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে এরই মধ্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া শেষ হলে ঠিকাদার নিয়োগ করে সংস্কারকাজ শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ। তিনি আরও জানান, পশ্চিমাঞ্চলের রেলপথের নিরাপত্তা নিশ্চিতেও সমান্তরাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী বলেন, এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়নসহ ট্রেন ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
