|
কক্সবাজারে ৬ হাজার ইয়াবাসহ তিন নারী আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() কক্সবাজারে ৬ হাজার ইয়াবাসহ তিন নারী আটক শনিবার (২৫ এপ্রিল) বিকালে মেরিন ড্রাইভের কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর প্যারাসেলিং গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল। আটকরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মো. সারওয়ার হোসেনের স্ত্রী জুলেখা বেগম (৩৫), একই এলাকার মৃত কামাল হোসেনের স্ত্রী হালিমা আক্তার (২৮) এবং মৃত হাবিবুর রহমানের মেয়ে সেতারা আক্তার (২৬)। তাদের মধ্যে জুলেখা ও হালিমা আপন জা এবং সেতারা ও হালিমা আপন বোন। উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, বিকেলে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় মাদকের চালান পাচারের তথ্য পায় অধিদপ্তর। এর ভিত্তিতে দরিয়ানগর প্যারাসেলিং গেইট এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা তিন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশি চালানো হলে তাদের পরিহিত সালোয়ারে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুই হাজার করে মোট ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, শনিবার রাতে আটক তিন নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
