|
টঙ্গীতে পিতা–পুত্রের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে পুলিশ হেফাজতে
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে পিতা–পুত্রের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে পুলিশ হেফাজতে রোববার (২৬ এপ্রিল) ভোররাতে টঙ্গীর উত্তর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সোহেল হোসেন (৫২) ও তাঁর ছেলে সাকিব হোসেন (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। ![]() টঙ্গীতে পিতা–পুত্রের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে পুলিশ হেফাজতে পুলিশ জানায়, সাকিবের মরদেহে নৃশংসতার চিহ্ন পাওয়া গেছে। তার মাথার পেছনে গভীর আঘাতের পাশাপাশি ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির ওপরের অংশ অত্যন্ত নিখুঁতভাবে কাটা ছিল। হত্যার সময় তার মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যাতে তিনি চিৎকার করতে না পারেন। পরে শ্বাসরোধ ও হাতের রগ কেটে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে সোহেল হোসেনের মরদেহ টঙ্গীর একটি রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। ![]() টঙ্গীতে পিতা–পুত্রের রহস্যজনক মৃত্যু, বড় ছেলে পুলিশ হেফাজতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিজ বাসা থেকে ছেলের মরদেহ এবং রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।” পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় মানবপাচার ও অপহরণ চক্রের ৩ জন গ্রেফতার, লিবিয়া থেকে ২ ভিকটিম উদ্ধার
অনলাইন জুয়ার টাকা জোগাতে নাহিদা হত্যার প্রতিবাদে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের মানববন্ধন
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভোটের হিসাব মনে করিয়ে দিলেন আবু আশফাক, বিএনপির ওপর ভর করেই তাদের আসন প্রাপ্তি
