|
এনায়েতপুরে টিসিবির চাল জব্দ আটক ২
মোঃ সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() এনায়েতপুরে টিসিবির চাল জব্দ আটক ২ প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির সিলযুক্ত বস্তায় চালগুলো পরিবহন করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকরা স্বীকার করেন, সেগুলো বেলকুচি উপজেলার একটি গুদামে পৌঁছে দেওয়ার কথা ছিল। এতে সন্দেহ নিশ্চিত হলে স্থানীয়রা চালসহ দুই চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায় এবং দুই চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রতিটি বস্তায় প্রায় ৪০ কেজি করে চাল ছিল বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
