ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মাদারগঞ্জে ক্রীড়া বিপ্লব আসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Sunday, 26 April, 2026, 11:24 AM

মাদারগঞ্জে ক্রীড়া বিপ্লব আসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস

মাদারগঞ্জে ক্রীড়া বিপ্লব আসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা"এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকাল ৩ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলানতুন কুঁড়ি স্পোর্টস" কমিটি আয়োজিত এ প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।   

এ সময়  নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সদস্য সচিব যুব উন্নয়ন কর্মকর্তা , কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, মডেল থানার এস আই আশরাফুল আলম, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা জাহান, নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা  কমিটির (ব্যাডমিন্টন) এ দায়িত্বে আব্দুল মান্নান,  (সাতারে) ইউসুফ হাসান অভি, (কাবাড়ি) হাফিজুর রহমান, (ফুটবল) এ জুয়েল রানা, (ক্রিকেট) এ মেহেদী হাসান টুটুল, (দাবা) মঞ্জুরুল ইসলাম তামশা, (এথলেটিক্স) এ শামিম মিয়া, (মার্শাল) এ কাউছার মিয়া,  একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম হায়দার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির,  মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রীড়ানুরাগী আল আমিন তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,ক্রীড়ানুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য যে,  ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীরা ফুটবল,ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাড়ি, দাবা, এথলেটিক্স, সাতার ও মার্শাল আর্ট এ রেজিষ্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।  অনলাইনে রেজিষ্ট্রেশন আগামী ২৭ এপ্রিল-২০২৬  পর্যন্ত চলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status