|
চরভদ্রাসনে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরভদ্রাসনে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে ২টি গৃহস্থালি পুকুরে দেশীয় ছোট মাছ চাষের প্রদর্শনী খামার স্থাপনের লক্ষ্যে উপকরণ প্রদান করা হয়। এতে মাছের পোনা হিসেবে একটি পুকুরে শিং মাছ এবং অন্যটিতে তেলাপিয়া মাছের পোনা সরবরাহ করা হয়। এছাড়াও মৎস্যচাষীদের মাছের খাদ্য, শিং মাছের বিশেষ খাদ্য ও তেলাপিয়া মাছের খাদ্য প্রদান করা হয়। পুকুর ব্যবস্থাপনার জন্য চুন এবং পুকুরের পাড়ে সবজি চাষের উদ্দেশ্যে বেগুন, মরিচ ও আমের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির বীজও দেওয়া হয়, যাতে মৎস্যচাষের পাশাপাশি সবজি উৎপাদন বাড়ানো যায়। এ কার্যক্রমের আওতায় তেলাপিয়া মাছ চাষের উপকরণ পেয়েছেন সাবিনা আক্তার এবং শিং মাছ চাষের উপকরণ পেয়েছেন সায়েমা। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, এ ধরনের উদ্যোগ মৎস্যচাষীদের আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
