|
গাদুমিয়া গ্রামে চোরের তাণ্ডব, নিয়ে গেল ৬ গরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাদুমিয়া গ্রামে চোরের তাণ্ডব, নিয়ে গেল ৬ গরু অভিযোগ সূত্রে জানা গেছে, মল্লিকবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (হাজির বাজার) বিএনপি নেতা মো. জাবেদ আলী গাজী বুধবার সন্ধ্যায় তার গোয়ালঘরে ৪টি গরু বেঁধে তালাবদ্ধ করে রাখেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরের দরজার তালা কাটা এবং ভেতরে থাকা সব গরু চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে একটি লাল রঙের গাভী, একটি সাদা গাভী, একটি লাল ষাঁড় এবং একটি লাল রঙের ষাঁড় বাছুর। একই রাতে পাশের বাড়ির মো. কামাল উদ্দিনের গোয়ালঘর থেকেও ২টি গরু চুরি হয়। এর মধ্যে একটি সাদা রঙের গাভীন গরু ও একটি লাল রঙের বকনা বাছুর রয়েছে। ভুক্তভোগীরা জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় তারা ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের কুশ মাূকসহ এক চোরাকারবারি আটক
হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে
নলডাঙ্গায় ক্লাইমেট অ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
একটু বিশ্রাম নিতে ইচ্ছা করলেই যেখানে ছুটে যান সুনেরাহ্
