|
রাজস্থলীতে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা ১ম পরীক্ষা সম্পন্ন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা ১ম পরীক্ষা সম্পন্ন রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৬ জন জেনারেল পরীক্ষার্থী এবং বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০০জন ভোকেশনাল পরীক্ষার্থীসহ মোট ২১৬ জন পরীক্ষার্থী এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে ১ম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২ জন পরীক্ষার্থী। এদিকে তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন ডাঃ মোঃ নোমান, কেন্দ্র সচিব মোঃ এমদাদ উল্লাহ এবং হলসুপার ছিলেন মোঃ হোসেন বেল্লাল। বাঙ্গালহালিয়া কেন্দ্রে ট্যাগ অফিসার ছিলেন পুলু মারমা, কেন্দ্র সচিব আখ্যাইমং চৌধুরী এবং হলসুপার ছিলেন মোঃ হুমায়ুন। প্রথম দিনের বাংলা পরীক্ষায় দুটি কেন্দ্রে দুইজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিন পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। এসময় তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য কাজ করার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
