ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় গলায় গামছা পেচিয়ে একজনের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 April, 2026, 10:43 AM

পাইকগাছায় গলায় গামছা পেচিয়ে একজনের আত্মহত্যা

পাইকগাছায় গলায় গামছা পেচিয়ে একজনের আত্মহত্যা

পাইকগাছা উপজেলার সোনাদানায় গলায় গামছা পেঁচিয়ে পঙ্কজ কুমার মন্ডল নামে একজন আত্মহত্যা করেছে। সে উপজেলার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমূখী গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মন্ডলের পুএ পঙ্কজ কুমার মন্ডল (৪২)। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বসতবাড়িতে শয়ন কক্ষের বাঁশের আড়ায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে ভিকটিমের মা ঔষধ খাইয়ে নেওয়ার জন্য ছেলে পঙ্কজ কে বারবার ডাক দেয়, ডাকে কোন সাড়া না দেওয়ায় ঘরের ভিতরে প্রবেশ করে ছেলে কে ঘরের আড়াই ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। 

পরে লোকজন ছুটে এসে তাকে নামিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দেখান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, এর আগ ও একবার সে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status