ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
তরমুজে ভরসা ভেঙে পড়ল, রবি ফসলে ফিরতে চান বাউফলের কৃষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 April, 2026, 8:03 PM

তরমুজে ভরসা ভেঙে পড়ল, রবি ফসলে ফিরতে চান বাউফলের কৃষক

তরমুজে ভরসা ভেঙে পড়ল, রবি ফসলে ফিরতে চান বাউফলের কৃষক

পটুয়াখালীর বাউফল উপজেলার চরাঞ্চলে তরমুজ চাষে লোকসানের ধাক্কায় বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। এক সময় এসব এলাকায় ডাল, সরিষা, পেঁয়াজ, রসুন, বাদাম ও আলুর মতো রবি ফসল চাষ করে কম খরচে স্বচ্ছন্দে জীবিকা চালাতেন তারা। স্থানীয় কালাইয়া বাজারে উৎপাদিত এসব পণ্য বিক্রি করে সংসার চলত বেশ স্বাভাবিকভাবেই।


তবে বেশি লাভের আশায় গত কয়েক বছরে তরমুজ চাষে ঝুঁকে পড়েন অনেক কৃষক। এতে জমি একত্র করে বড় পরিসরে চাষাবাদ শুরু হয়, বাড়ে সার ও কীটনাশকের ব্যবহারও। শুরুতে লাভের মুখ দেখলেও চলতি মৌসুমে এসে চিত্র পুরো উল্টো। ফলন ও বাজারদরের অস্থিরতায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা।


লোকসানের চাপ সামলাতে না পেরে অনেকেই এখন আবার আগের মতো রবি ফসলে ফিরে যাওয়ার কথা ভাবছেন। কৃষকদের দাবি, কম খরচে স্থিতিশীল আয়ের জন্য ডাল, তেলবীজ ও মসলা জাতীয় ফসল চাষে সরকারি প্রণোদনা ও সহায়তা বাড়ানো প্রয়োজন।


এদিকে তরমুজ চাষের বিস্তারের কারণে স্থানীয় খাদ্যশস্য উৎপাদন কমে গেছে বলে জানান সচেতন মহল। এতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। তারা মনে করছেন, কৃষিকে টেকসই রাখতে পরিকল্পিতভাবে তরমুজ চাষ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবান্ধব রবি ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা জরুরি। এজন্য প্রয়োজন কার্যকর নীতিমালা, পর্যাপ্ত প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে কৃষকদের সংগঠিত উদ্যোগ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status