ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৩ শিশুসহ ২৮৭ জন হাম রোগী ভর্তী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 April, 2026, 11:25 AM

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৩ শিশুসহ ২৮৭ জন হাম রোগী ভর্তী

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৩ শিশুসহ ২৮৭ জন হাম রোগী ভর্তী

গাজীপুরে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলার অন্যতম চিকিৎসা কেন্দ্র শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের (২০২৬ইং) শুরু থেকে এখন পর্যন্ত প্রায় তিনশ শিশু রোগী হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ২৮৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ২৪০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৩ শিশুসহ ২৮৭ জন হাম রোগী ভর্তী

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৩ শিশুসহ ২৮৭ জন হাম রোগী ভর্তী

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে ২৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৪৭ জন হাম রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা জানান, শিশুদের মধ্যে হাম রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। তাই অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হাম-রুবেলা প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৩ শিশুসহ ২৮৭ জন হাম রোগী ভর্তী

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৩ শিশুসহ ২৮৭ জন হাম রোগী ভর্তী

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন , সময়মতো টিকা গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে হাম রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে নতুন সময়কে জানান, "পরিস্থিতি মোকাবিলায় জাতীয়ভাবে টিকাদান ক্যাম্পেইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সচেতন রয়েছে বলেও জানান তিনি।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status