|
সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’
নতুন সময় ডেস্ক
|
![]() সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই বিশেষ উপহার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবির আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্ডের বিস্তারিত সুবিধা সম্পর্কে কিছু জানানো না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি মূলত অধিনায়কদের জন্য বিসিবির পক্ষ থেকে একটি আজীবন ‘এন্ট্রি পাস’। এর মাধ্যমে কার্ডধারীরা দেশের যেকোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন। দেশের ক্রিকেটে তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে এই স্পেশাল এডিশন কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।’ এমনিতে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদেরকে টিকেট দেওয়া হয়। তবে সাধারণ দর্শকদের মতো টিকেট দেখিয়ে নয়, অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ এই কার্ড দেওয়া হচ্ছে। দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক, যারা অন্তত একবারের জন্য হলেও আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, তারাও এই কার্ডের আওতায় থাকবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্রে জানা গেছে, বিসিবি সভাপতি নিজেই অধিনায়কদের ফোন করে প্রাথমিকভাবে জানিয়েছেন অনুষ্ঠানের কথা। পরে বোর্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
